দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় ঘৃণ্য কাজ করেছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন,একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় ঘৃণ্য কাজ করেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।একইসঙ্গে দৈনিক সংগ্রামে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আগামী বছর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে আমাদের হাতে ৩০০ জনের তালিকা রয়েছে। যা যাচাই-বাছাই শেষ করে আগামী বছর প্রকাশ করা হবে।

এর আগে সকাল থেকেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধার ফুল নিয়ে ভিড় জমাতে শুরু করেন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধি সৌধে। তারা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে।

এমএম