জাগৃতির প্রকাশক ফয়সল আরেফীন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনকে হত্যার অপচেষ্টার প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।
আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগে এক প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ডাক দেন।
এ ছাড়া এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দেন তিনি। এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও দেশের সব প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানান ইমরান এইচ সরকার।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে পারলে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হবে।
এমকে





