২০০৬ সালের ২৮ শে অক্টোবর গনহত্যার প্রতিবাদে দেশব্যাপী লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সকাল ৮.৩০ মিনিটে সারা দেশব্যাপী একযোগে লিফলেট বিতরণ করা হয়।
সকালে রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপদ এলাকায় এবং মগবাজারের ওয়ারলেস এলাকায় লিফলেট বিতরণ করে জামায়াতের নেতা কর্মীরা।লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আতাউর রহমান সরকার, রুকনুজ্জামান, আতিকুর রহমান, মনিরুল হক, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় আতাউর রহমান সরকার বলেন, ২৮ শে অক্টোবরের ঘাতকরা যে কত নিষ্ঠুর ও পাশবিক চরিত্রের সেটা টেলিভিশনের পর্দায় সারা দিনব্যাপী দেশের জনগন দেখেছে। আমাদের ভাইদের শাহাদাত ও রক্তদানের দৃশ্যাবলি এবং আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র আক্রমণ ও মৃতদেহের ওপর নৃত্যরত নৃশংস-উন্মত্ততাও দেখে জনগন। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
তিনি আরো বলেন,আওয়ামী নির্মমতায় তখন শহীদ হন মুজাহিদ, জসিম-১, মাসুম, শিপন, শাহজাহান আলী, আরাফাত, জসিম-২, রফিক, জাবেদ আলী, হাবীব, সাবের, আব্বাস ও রুহুল আমীন ।
ইআর





