নৌ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি জামায়াতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করার দায়িত্ব শুধু সরকারী বাহিনীর নয়, এই দায়িত্ব হলো দেশের সর্বস্তরের মানুষের। যতই হরতাল অবরোধ হোক না কেন, সকল স্কুল খুলা থাকবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত হরতাল-অবরোধ ও সহিংসতা বন্ধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চত করার দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা তারেক জিয়াকে দেশে ফিরে এনে প্রচলিত আইনে বিচার করতে ব্রিটিশ সরকারের কাছে অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে দেবার আহবান জানান।

ব্রিটিশ সরকারকে উদ্দেশ্যে শাহাজান খান বলেন, আপনারা যদি তাকে ফিরিয়ে না দেন তাহলে, তার সন্ত্রাসী কর্মকাণ্ড সারা লন্ডনে ছড়িয়ে পড়বে। তাই দেশের মানুষের প্রত্যাশা তারেককে দেশে এনে প্রচলিত আইনে বিচার করা হোক।

খাদেলা জিয়ার আন্দেলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে শাহাজান খান বলেন, বেগম জিয়ার আন্দোলন সন্ত্রাসীদের রক্ষার জন্য দুর্নী্তির মামলা ও যুদ্ধাপরাধীদের বাচাঁতে হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে।

তিনি বলেন, দেশে শিক্ষার মান যখন বৃদ্ধি পাচ্ছে, তখন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করার জন্য হরতারের নামে নাশকতা পরিচালনা করছে। আর এই নাশকতার নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া নিজে।

খালেদা জিয়ার উদ্দেশ্যে নৌ মন্ত্রী বলেন, আপনি বরিশালের এক জনসভায় বলেছিলেন, আপনি নাকি ক্ষমতায় গেলে দেশের মানুষের চেহারা পালটে দিবেন, চেহারা পাল্টে দেবার জন্য তার ক্ষমতায় যাওয়া দরকার নেই, তিনি আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে সাধারণ মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন।

আয়োজক সংগঠনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য শিরিন আক্তার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা,আয়োজক সংগঠনের নেতা গাজীউল হক প্রমুখ।

এমএ/ এআর