জিয়া যে দিন মারা যান সেদিন আমরা সিলেটে ছিলাম। আমরা সিলেট থেকে ঢাকা ফেরার পথে আটকা পড়লাম রাস্তায়। জানতে পারলাম ক্যু হয়েছে। জিয়াকে মারা হয়েছে। ব্রিজ ভাংগা হয়েছে। তাই ঢাকা যাওয়া যাচ্ছে না।

সে সময় আমি নিজের হাতে লিখে বিবৃতি দিয়েছিলাম ক্যু এর বিরুদ্ধে। এ ধরণের শাসন আমরা মানি না। সে সময় এক আওয়ামী লীগ তথা আমি ছাড়া আর কেউ বা কোনো দল সাহস পায় নি এধরণের বিবৃতি দেয়ার। সংসদের অধিবেশনে বক্তৃতা দান কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রদানমন্ত্রী আরও বলেন, সংসদে মাননীয় সংসদ সদস্য এরশাদ সাহেব রয়েছেন। তিনিও অস্বীকার করতে পারবেন না ক্যু'র মধ্য দিয়েই তিনি ক্ষমতায় এসেছিলেন। সে সময় নির্বাচনের নামে কি ধরণের নির্বাচন হয়েছিল তা সবাই জানি।

তিনি নিজেও অস্বীকার করতে পারবেন না। সেসময় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সাত্তার সাহেবের হাত-পা ছিল বাধা। তিনি কিছু করতে পারেন নি। পরে তাঁকেও বিদায় নিতে হয়েছিল।

ঢাকা, জেইউ, ৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এসআর