বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, সরকারে ইচ্ছা অনুযায়ীই নির্বাচন হয়। এখানে নির্বাচন কমিশন (ইসি) শুধু নির্বাচন আয়োজন করে। ইসি স্বাধীন বলা হলেও প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটি স্বাধীন নয়। তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম, সহিংসতার সব দায় সরকারের।

শনিবার দুপুরে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেলিমা বলেন, ষষ্ঠ ধাপের ভোটগ্রহণেও অন্য ধাপের মতো প্রশাসনের সহায়তায় কারচুপি চলছে। সহিংসতা হয়েছে। আমাদের নেতা-কর্মীরা পঙ্গু হয়েছেন, আমরা প্রতি ধাপেই অভিযোগ দিয়েছি। কিন্তু সিইসি বারবারই বলেছেন ব্যবস্থা নিচ্ছি। কিন্তু কিছু হয়নি। কারণ নির্বাচন সরকারের সিদ্ধান্তে হয়। ইসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করে। তাই ইউপি নির্বাচনের অনিয়ম সহিংসতার সব দায় সরকারের। তবে ইসির উপরও দায় বর্তায়।

এ সময় দলটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এমই