সরকারের ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা কু-চক্রিমহল সরকারকে জনবিচ্ছিন্ন করতেই গ্যাস-বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

দলের সিনিয়র সহ-সভাপতি ও গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফিজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার ও ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজি মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী এবং আওয়ামী ওলামা লীগের সদস্য মাওলানা মুহম্মদ শহিদুল ইসলামের পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, গোটা বিশ্বে যখন বিদ্যুৎ-গ্যাসের মূল্য কমিয়ে আসছে, ঠিক সেই মুহুর্তে গরীব জনগোষ্ঠীকে নির্মমভাবে আহত করার হীন চরিতার্থ করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলায় একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে সরকারকে সমালোচনার পাত্র অথবা জনগণের মুখোমুখি দাড় করাতে এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।

আর এ সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দিন রাত পরিশ্রম করেও ভাড়াটিয়া সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছে না। লীগ নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী ও সড়ক মন্ত্রীকে বিষয়টি সরেজমিনে মনিটরিং করার জন্য দেশ ও জনগণের স্বার্থে অনুরোধ জানিয়েছেন।

ইআর/ এআর