বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের প্রধান খালেদা জিয়া একটি জাতীয় দৈনিকের সংবাদ উল্লেখ করে বলেন, হঠাৎ বেড়ে গেছে সাদা পোশাকধারীদের তৎপরতা।
মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বিভিন্ন পত্রিকার শিরনাম উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন দেশে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে।
তিনি বলেন, সরকার আজ বিরোধী দলকে দমন করাই তাদের প্রধান কাজ হিসেবে নিয়েছে। তারা আজ গণহত্যায় মত্ত হয়েছে।
বেগম জিয়া বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। দেশ আজ যেন এক মৃত্যু উপত্যকা।
বেগম জিয়া বলেন, এক সময় গুম ও ক্রসফায়ারের ব্যাপারে শুধু র‌্যাবকেই দায়ী করা হতো, কিন্তু এখন ডিবি পুলিশও একই কাজে জড়িয়ে পড়েছে। [b]
ঢাকা, ফেব্রুয়ারি ৪ (টাইমনিউজবিডি.কম) // জিই / এফএ[/b]