সরকারের সকল ষড়যন্ত্র, হামলা, মামলা, গণগ্রেফতার উপেক্ষা করে ২০ দলীয় জোটের ঘোষিত মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ ১৮ জানুয়ারী এক বিবৃতির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করার হীন উদ্দেশ্যে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সরকারের দলীয় সন্ত্রাসীরা সন্ত্রাস সৃষ্টি করতে গিয়ে বিভিন্ন জায়গায় হাতে নাতে ধরা পড়ছে। পুলিশ প্রহরার মধ্যে যাত্রীবাহী বাসে, পুলিশের গাড়িতে হামলা সরকারী ষড়যন্ত্রেরই অংশ।

রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানুষের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে সরকার। সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায় ২০ দলীয় জোটের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলাকালে আজও রাজধানী ঢাকা মহানগরী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, লক্ষ্মীপুর, পাবনা, বগুড়া, সুনামগঞ্জ, নাটোর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, গোপালগঞ্জ, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, বাগেরহাট, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় আড়াই শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের সারাদেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সরকারের হত্যা, নির্যাতন, গণগ্রেফতার, ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে ২০ দলীয় জোটের ঘোষিত মিছিল, সমাবেশ ও গণঅবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রেখে সরকার পতনের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নেয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

অপর এক বিবৃতির মাধ্যমে দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ঢাকায় পুলিশের গাড়ীতে পেট্রোল বোমা হামলায় দগ্ধ-৬” শিরোনামে আজ ১৮ জানুয়ারী প্রকাশিত রিপোর্টে “পুলিশের গাড়িতে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করেছে জামায়াত ও শিবিরের কর্মীরা” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

এসএইচ