দলীয় কর্মীদের নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। কার্যালয় থেকেই রাজধানীর সার্বিক পরিস্থিতি পর্যবক্ষেণ করছেন তারা।

সোমবার সকাল ১০টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়ে এ চিত্র দেখা গেছে।

কার্যালয়ে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

এ ছাড়া কার্যালয়ের বাইরে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুরের আগেই সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের।

এএইচ