বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ ২৯ মার্চ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে এই তথ্য জানিয়েছেন।
বিএফইউজের (একাংশের) সাধারণ নির্বাচন ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে বর্তমান মহাসচিব শওকত মাহমুদ ও মহাসচিব পদে এম এ আজিজ। অপর প্যানেলে গোলাম মহিউদ্দিন খান সভাপতি ও মহাসচিব পদে ডিইউজের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
[b]ঢাকা, এমএইচ, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]





