বিএনপির ঐক্যবদ্ধ থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, ইসলামী ঐক্যজোট গেছে, আরো অনেকে যাই যাই করছে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত বিএনপি টিকবে কি না সন্দেহ রয়েছে। ভুল রাজনীতি করলেই এমন দশা হয়। যেমন, মুসলিম লীগ ও জাসদের ফালাফালি এখন নেই।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, সিদ্ধান্ত খালেদা জিয়ার আর বুদ্ধি তারেকের, এভাবে শুদ্ধ রাজনীতি হতে পারে না। জামায়াতকে ছাড়তে হবে, জ্বালাও- বন্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে শুদ্ধ রাজনীতি হতে পারে।
এমএম





