সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শুরু হয়েছে।

রোববার বিকাল ৪টায় এ বৈঠক শুরু হয়।

এর আগে ২টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে আসেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মঈন খাঁন, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও উপদেষ্টা রিয়াজ রহমান।

বাংলাদেশে গত বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত মোদি-খালেদা বৈঠকের দিকে এখন সবার চোখ।

সূত্র জানায়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদির সহায়তা চাইতে পারে বিএনপি।

এমএইচ/এসএইচ