বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ড. ফয়জুল হাকিম মন্তব্য করেছেন ,এই সরকার মালিকদের দালাল হয়ে কাজ করে শ্রমিকদের অধিকার হরণ করছে।
বৃহস্পতিবার সকালে মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তির মঞ্চ’ আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল বলেন, ‘এ সরকার অতীতের সরকারগুলোর মতোই পুঁজিপতিদের সেবা করে চলেছে। মুখে গণতন্ত্রের কথা বললেও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয় না। বরং শিল্প পুলিশ ও গোয়েন্দা গঠন করে শ্রমিকদের দমন করতে চায়।’
এসময় মে দিবসকে অধিকার আদায়ের দিন উল্লেখ করে বক্তারা সরকারের কাছে দাবি করে বলেন, ‘শ্রমিকদের নিয়োগপত্রসহ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে এবং শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক নাদিরা অনু, হেমন্ত দাস, সামিউল আলম প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন, দোলা আহমেদ, দিপা, প্রিয়াঙ্কা, মিতু ও অন্যান্য শিল্পী।
এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে এবং মে দিবসকে অমর করার লক্ষে র্যাললি ও মানববন্ধন করেছে, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন পরিষদ, বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়ন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি প্রমুখ সংগঠন।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
‘এই সরকার মালিকদের দালাল’
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ড. ফয়জুল হাকিম মন্তব্য করেছেন ,এই সরকার মালিকদের দালাল হয়ে কাজ করে শ্রমিকদের অধিকার হরণ করছে। বৃহস্পতিবার সকালে মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তির মঞ্চ’ আয়োজিত সমাবেশ





