রাসুল (সা:)কে কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ভোলায় তৌহিদী জনতার সমাবেশে পুলিশের গুলিতে নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকায় ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) জুম্মার নামাজের পরে রাজধানীতে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।  

রাজধানীর মদিনাতুল উলুম মাদ্রাসা ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশী বাঁধার মুখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শর্ষিনার পীর আরিফ বিল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান হামিদী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মুফতি ফখরুল ইসলাম, টেকেরহাটের পীর কামরুল ইসলাম আনসারী, মুফতি মুজিবুর রহমান কাসেমী, অধ্যক্ষ মোশারফ হোসাইন, অধ্যক্ষ গোলাম আযম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, মুফতি শফিক উদ্দিন, মুফতি শায়খ লুৎফুর রহমান, মুফতি এনামুল হক, মুফতি কেফায়াতুল্লাহ, মুফতি আশরাফ হোসাইন কাসেমী, শাইখ মাওলানা ফখরুদ্দিন, মুফতি সেলিম উল্লাহ কাসেমী প্রমুখ।  

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যখন আল্লাহ ও তার রাসূলের (সা:) বিরুদ্ধে কটূক্তি করা হয়, তখন একজন মুসলমান হিসেবে কটূক্তিকারীর পক্ষে অবস্থান নেয়ার কোনো সুযোগ নেই। এটা ঈমানের সাথে সম্পর্কিত। সুতরাং আল্লাহ, রাসূল (সা:) সাহাবায়ে কেরাম ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃতুদন্ডের আইন জাতীয় সংসদে পাস করতে হবে। এ আইন পাস না হওয়া পর্যন্ত তৌহিদী জনতার আন্দোলন চলবে।

নেতৃবৃন্দ অবিলম্বে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ৬ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

এমবি