মিডিয়া বিএনপিকে বাচিয়ে রেখেছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী এ্যাড.কামরুল ইসলাম বলেছেন, ‘খালেদা জিয়া বলেছেন- বিএনপি শেষ হয়ে যায়নি। আমি বলবো, বিএনপিকে এখনও বাঁচিয়ে রেখেছে মিডিয়া।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক আয়োজিত‘বর্তমান সরকারের উন্নয়ন ও বিএনপির অপরাজনীতি’শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নেতা-কর্মীদের যতই উৎসাহ দেন না কেন আপনার নেতৃত্বের দিন শেষ।

কামরুল ইসলাম বলেন, ‘নিএনপি’র অনেক নেতাকর্মীই এখন আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাদের নেতাকর্মীরা বলে, আমরা আর ওদের (বিএনপি) সঙ্গে নাই। আমরা মামলা থেকে মুক্তি চাই। আমরা বাঁচতে চাই।

বাংলাদেশে জঙ্গিবাদের গডফাদার তারেক রহমান এবং জঙ্গিদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক খালেদা জিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষামতায় থাকাকালিন বিএনপি ছিলো জঙ্গিদের সবচেয়ে বড় সহায়ক শক্তি। তাদের আমালে বাংলা ভাইয়ের আবির্ভাব, সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট বোমা হামলা হয়েছিলো।

বিএনপির শাসন আমলে ১০ ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পৌছে দিতে বাংলাদেশকে রুট হিসাবে ব্যবহার করা হয়েছিলো, তাদের পৃষ্ঠপোষক করেছিলো বিএনপি। নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় বেগম জিয়া মোদির এ প্রশ্নের উত্তর দিতে পারেনি।’

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন-আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি আমিনুল হক ফারুক, উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।

এমএ/এমকে