কুষ্টিয়ায় আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর আদলত চত্বরে আইন শৃংখলা রক্ষাকারী বাহীনি সামনে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের পরিকল্পিত হামলায় রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংরাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ ছাত্র মিশন সভাপতি সালমান খান বাদশা ও সাধারন সম্পাদক সৈয়দ মোঃ মিলন।
আজ (রবিবার) ২২ জুলাই লেবার পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আদালত চত্বরে আইন শৃংখলা বাহীনির উপস্থিতিতে ছাত্রলীগ নৃশংস ও বর্বোরোচিত হামলা প্রমান করে দেশে আইনশৃংখলা বলতে কিছু অবশিষ্ট নেই। ছাত্রলীগ আজ সরকারের প্রতক্ষ্য মদদে পুলিশের সহায়তায় মাহমুদুর রহমানের ওপর ন্যাক্কার জনক ও কাপুরুষোচিত হামলা করেছে। সরকার মাহমুদুর রহমানকে টার্গেট করে শতশত মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। মিথ্যা মামলায় আদালত জামিন দিলেও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী চক্রের ছোবল থেকে তিনি রেহাই পাননি। দেশপ্রেমিক কলামিষ্ট মাহমুদুর রহমানের ওপর আঘাত দেশের সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল।
নেতৃবৃন্দ অবিলম্বে দিবালোকে হামলাকারী চিহিৃত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
এসএম





