তারেক রহমানকে ইবলিশ সম্বোধন করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এসব ইবলিশদের কথার প্রভাব যাতে আপনাদের(অভিভাবক) সন্তানদের উপর না পড়ে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে মন্দ কথা বলছেন।
তারেককে এসব কথা বলার জন্য পাকিস্থানি গোয়েন্দা সংস্থা আইএসআই দায়িত্ব দিয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুক্রবার দুপুরে তিনি এ কথা বলেন।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ২১তম জাতীয় শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন শিরিন আক্তার মঞ্জু।
মন্ত্রী বলেন, আইএসআই তারেক রহমানকে দিয়ে তথ্য সন্ত্রাস করে নতুন প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত করতে চায়।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘৭১’র ঘাতকদের বিচার করা হচ্ছে, পাকিস্থানের স্বার্থ দেশে রক্ষা হয়নি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা যায়নি। তাই পাক সরকার তারেক রহমানকে দিয়ে তথ্য সন্ত্রাস ও মিথ্যাচার করাচ্ছে।
দেশের গণমাধ্যমের উদ্দেশে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, কোন এথিক্সে মিডিয়া একজন পলাতক আসামির বক্তব্য প্রকাশ করছে? সরকার যদি নিষেধাজ্ঞা জারি করে তখন আপনারা বলবেন- সংবাদপত্রের কন্ঠরোধ করা হচ্ছে।
[b]ঢাকা, ৩০মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
তারেক রহমান ইবলিশ: কামরুল
তারেক রহমানকে ইবলিশ সম্বোধন করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এসব ইবলিশদের কথার প্রভাব যাতে আপনাদের(অভিভাবক) সন্তানদের উপর না পড়ে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে





