আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ভাষার অধিকার আদায় ও প্রতিষ্ঠা জাতির শ্রেষ্ঠ অর্জন। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য জীবন দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানরা। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছে। এই ত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেছে। ফলে শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাদৃত। বিভিন্ন দেশে বাংলা ভাষা দ্বিতীয় ভাষার স্থান দখল করেছে। বাংলা এখন পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। ভাষা আন্দোলনে শুধু মাতৃভাষাই অর্জিত হয়নি বরং এ আন্দোলন বিশ্বের মানচিত্রে একটি দেশের অভ্যুদয়ের সূচনা করেছিলো। সেই দেশটিই বাংলাদেশ। বিশে^র বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষা নিয়ে গবেষণা হচ্ছে। ভাষা আন্দোলন ও অর্জন বিশ্ব দরবারে জাতিকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। কিন্তু দু:খজনকভাবে এই অর্জন আজ নানা কারণে ম্লান হয়ে যাচ্ছে। আর তা হচ্ছে এদেশের মানুষ দ্বারাই। সার্বজনীন ভাষা আন্দোলনকে রাজনীতিকরণ করা হচ্ছে। ভাষা আন্দোলনে যারা অবিস্মরণীয় ত্যাগ করেছে তাদের প্রতি অবহেলা অবিচার করা হয়েছে এবং হচ্ছে। ভাষা আন্দোলনের শীর্ষ নেতা ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে হেনস্থা করা হয়েছে। ফলে তাকে কারা প্রকোষ্টে থাকা অবস্থায় মৃত্যু বরণ করতে হয়েছে। অন্যান্য ভাষা সৈনিক, ভাষা শহীদের পরিবারের প্রতিও হচ্ছে দারুন অবহেলা। ভাষা সৈনিকদের আহবান ও দাবীকে অবমূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিজাতীয় সংস্কৃতির আমদানী ও প্রসার করে বাংলা ভাষাকে প্রতিনিয়ত অপমান করা হয়েছে। যে মায়ের ভাষার অধিকার ও মর্যাদা রক্ষার জন্যে তরুন-যুবক ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করেছিল সেটি আজ কতিপয় পরশ্রীকাতরের নগ্ন থাবায় ক্ষত-বিক্ষত। বিকৃতিকারীরা জেনে বুঝে ভিনদেশী ভাষার সাথে আমার মায়ের ভাষার সংমিশ্রণ ঘটিয়ে একটি জগাখিচুড়ি ভাষার জন্ম দেয়ার অপচেষ্টা করছে। বিদেশী সংস্কৃতির প্রভাবে আগামী প্রজন্মের বিরাট একটি অংশ আজ হিন্দি ভাষায় কথা বলা ও চালচলনে অভ্যস্ত হয়ে উঠছে। এটা জাতির জন্য অশনির সংকেত। এভাবে অপসংস্কৃতির জোয়ার বইতে থাকলে অচিরেই জাতি সত্তার মূল চেতনা হারিয়ে যাবে।
তিনি বলেন, পরিপূর্ণ ভাষানীতি ও ভাষা আইন প্রণয়ন করা সময়ের দাবী। সর্বক্ষেত্রে বাংলা ভাষা শুদ্ধ ভাবে শেখা ও বলার জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ভাষার বিকৃতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে ভাষা প্রয়োগের ক্ষেত্রে অসচেতনতা কিংবা ইচ্ছা করে ভাষার অপপ্রয়োগ পরিহার করতে হবে। আদালতের কার্যক্রমে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। ভাষা প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থী সমাজকে ব্যাপকভাবে ভাষার শুদ্ধ প্রয়োগে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার প্রচলন বাধ্যতামূলক করতে হবে। এক্ষেত্রে তরুণ প্রজন্মের বিশেষ দায়িত্ব রয়েছে। কারণ পূর্ব পুরুষদের অর্জনকে বহন করা ও আরো সমৃদ্ধ করা নতুন প্রজন্মের আবশ্যকীয় দায়িত্ব। তরুণ সমাজ সিদ্ধান্ত নিলে ভাষার বিকৃতি রোধ করা সম্ভব। যার যার অবস্থান থেকে বিজাতীয় সংস্কৃতিকে প্রত্যাখ্যান করতে হবে। শিক্ষার্থীদের ভাষা শুদ্ধ প্রয়োগে অভ্যস্ত করতে ভাষা প্রতিযোগিতার আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণ করতে হবে। আত্মসম্মান রক্ষায় ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সংস্কৃতির লালন ও বিকাশ ঘটাতে হবে। তাহলেই শহীদের আত্মত্যাগ পূর্ণতা পাবে।
ঢাকা মহানগর উত্তর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী পূর্ব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদ আব্দুল জব্বারের কবর জিয়ারত করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। প্রথম প্রহরে মহানগর সভাপতির নেতৃত্বে শাখার নেতৃবৃন্দ কবরের পাশে দোয়া মুনাজাত করেন। এ সময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী পশ্চিম
সাইকেল র্যালি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা মহানগর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা মহানগর
নিরক্ষরদের মাঝে অক্ষরজ্ঞান প্রদান ও বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। এসব কর্মসূচিতে মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
খুলনা মহানগর
ফ্রি ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। এসব কর্মসূচিতে মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
চট্টগ্রাম মহানগর উত্তর
বইপাঠ প্রতিযোগিত ও প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি, সেক্রেটারিসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা।
কুমিল্লা জেলা পূর্ব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান। এসময় শাখার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা উত্তর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর শাখা। এতে জেলা সভাপতি, সেক্রেটারিসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
ফেনী জেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদ আব্দুস সালামের কবর যিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে ছাত্রশিবির ফেনী জেলা শাখা। এসময় জেলা সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা
শিশুদের মাঝে বর্ণমালার বই বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখা। এতে জেলা সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বরগুনা জেলা
ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির বরগুনা জেলা শাখা। এসময় জেলা সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষীপুর শহর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করে ছাত্রশিবির লক্ষীপুর শহর শাখা। এসময় শহর শাখার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর শহর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা। টুর্নামেন্টে শহর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী শহর
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির ফেনী শহর শাখা। এসময় শহর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর শহর
ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা। এতে শহর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
নোয়াখালী শহর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে ছাত্রশিবির নোয়াখালি শহর শাখা। এতে নেতৃত্বদেন শহর সভাপতি। এসময় শহর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যশোর জেলা পূর্ব
বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখা। জেলা সভাপতির নেতৃত্বে এসময় জেলা সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।
চট্টগ্রাম জেলা পূর্ব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পূর্ব শাখা। এসময় জেলা সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর





