জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে নতুন মহাসচিব করা হয়েছে।

দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

শনিবার (০৯ অক্টোবর) মুজিবুল হক চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

মুজিবুল হক চুন্নু বলেন, আমার সঙ্গে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে কথা হয়েছে। তিনি দলের নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন আমার দায়িত্ব হলো, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

গত ২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া এই দলটিতে গত দুই বছরেরও বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এমবি