ঢাকাস্থ লাকসাম- মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ২২ শে জুন বিকাল ৫.০০ ঘটিকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রবিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্ণেল অবঃ এম আনোয়ারুল আজিম।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশে এখন বসবাসের কোন পরিবেশ নেই। প্রতিদিন এখনো প্রকাশ্যে গুম আর খুনের রাজনীতি চলছে। তিনি বলেন ২০১৩ সালের ২৭ই নভেম্বর লাকসাম উপজেলার জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবির পারভেজ কে গুম করে ফেলে ছিল সরকার। বছরের পর বছর কেটে গেল এখনো তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
তারা বেঁচে আছে কিনা মরে গেছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেনা। তিনি বলেন ঈদুল ফিতর আগে হিরু, পারভেজ সহ যারা গুম হয়েছে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ভোটার বিহীন অবৈধ সরকারের আমলে যত অন্যায়,অত্যাচার,অবিচার হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে প্রতিটি অন্যায়ের বিচার করা হবে। তিনি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আব্দুল আউয়াল খান, সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর, লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, মনোহরগঞ্জ বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী, যুব দল কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইন, বক্তব্য রাখেন সংগঠনের নেতা তাজুল ইসলাম খোকন, শাহ আলম, আলী হায়দার মামুন, আবু সাঈদ, রিয়াজ মাহমুদ, মাহফুজুর রহমান রাজ, জাহিদুল ইসলাম জাহিদ,মোমিনুল ইসলাম, আনোয়ারুল আজিম সোহাগ, বেল্লাল হোসেন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাসুম ভূঁইয়া, শোয়াইব ফাহাদ, এবিএম ইমন পাটোয়ারী, নুরুন্নবী নিরব, তুহিন আতিক, আরিফুর রহমান, সহ প্রমূখ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইআর /এআই





