একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহি সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসির আদেশে আনন্দমিছিল বের করেছে গণজাগরণ মঞ্চ।
রাজধানীর শাহাবাগ জাতীয় জাদুঘরের সমানে থেকে রবিবার সকাল সাড়ে ১০টায় দলটির মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে তারা এ মিছিল বের করে।
মিছিলের পূর্ব মুহুর্তে ইমরান এইচ সরকার সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করে এ রায়কে স্বাগত জানান।
একই সময়ে গণজাগরণ মঞ্চের অপর এক অংশের সংগঠক কামাল পাসার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়েছে।
ইআর





