মাদারীপুরের কাওড়াকান্দি, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ইজারায় আইনগত জটিলতার কারনে ১৫ জুলাই থেকে টোলমুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার আনুমানিক বেলা ১১টায় মাদারীপুর সার্কিট হাউজে জেলার উন্নয়ন সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে চলমান উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, তিনটি ঘাটে প্রবেশ ফি আদায়ের ইজারা বাতিলের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এরই মধ্যে তা কার্যকরের জন্যে নির্দেশনাও দিয়েছিলাম।
ইতোপূর্বে এক বছরের জন্যে যে ইজারা দেয়া হয়েছে। সেই ইজারা মূল্যও পরিশোধ করেছে ইজারাদাররা। তাই আইনগত জটিলতার ফলে ১৫ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে না। তবে ঈদের আগেই ঘাট তিনটি টোলমুক্ত করা হবে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
অতিরিক্ত জেলা প্রশাস রাহেদ হোসেনের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে গত ৬ জুলাই রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় ঘাটের ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
টোলমুক্ত হচ্ছে না তিনটি ঘাট:নৌমন্ত্রী
মাদারীপুরের কাওড়াকান্দি, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ইজারায় আইনগত জটিলতার কারনে ১৫ জুলাই থেকে টোলমুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।





