২য় দফায় উপজেলা নির্বাচনের মনোয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপি সমর্থিত ৫ চেয়ারম্যান এবং ১ ভাইস চেয়ারম্যানসহ মোট ৬ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
সোমবার দুপুর ২ টার দিকে রির্টানিং অফিসার কার্যালয়ে হাজির হয়ে তাদের নিজ নিজ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক আঞ্জুমান আরা খাতুন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহারকারীরা হলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির একাংশের সভাপতি খাজা আবুল হাসনাত, জেলা যুবদলের আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এজাজুল হক মেরাজ ও উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহারকারী জেলা বিএনপি নেতা রবিউল হোসেন শুকলাল।
বিএনপির ৬ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের ১জন করে এবং বিএনপির ২জন প্রার্থী মোট ৪জন এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের ১জন করে এবং বিএনপির ২প্রার্থী মোট ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের কোন প্রার্থী না থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির ১জন করে প্রার্থী মাঠে রয়েছেন।
মঙ্গলবার এ সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এনইউ[/b]