চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শুক্রবার সকালে এ তথ্য জানান।

এর আগে গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। তবে ওই সংবাদ সম্মেলনে তিনি কোনও কর্মসূচি ঘোষণা করেননি।

এআই