মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ফাঁসির আদেশের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তার মেয়ে তাহেরা তাসনীম।

ইংরেজীতে লেখা ওই স্ট্যাটাসে তাহেরা তার বাবাকে আয়রন ম্যান বা লৌহমানব হিসেবে আখ্যায়িত করেছেন।

তাহেরা বলেন, আমি জানি-আব্বু তুমি এখনো ইস্পাত-কঠিন দৃঢ় মনোবল পোষণ করছো। তুমি আমার লৌহমানব।

ফেসবুক স্ট্যাটাসে তাহেরা আরও বলেন, কোন মানুষ বা কোন রায়ই কখনই তোমার ঈমানের গভীরতাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ অবশ্যই আমাদের পক্ষ থেকে প্রতিশোধ নিবেন।

এই সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে-এমন মন্তব্য করে মীর কাসেম আলীর মেয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলেন, তুমি এই মাটির সেরা সন্তানদের মধ্যে সেরা।

অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোন পরিকল্পনা আছে-এমন মন্তব্য করে তাহেরা তার বাবাকে উদ্দেশ্য করে বলেন, আমি উদ্বিগ্ন নই, তোমার মেয়ে উদ্বিগ্ন নয়। আল্লাহু আকবার।

ইংরেজী ভাষায় লেখা মীর কাসেম আলীর মেয়ের দেয়া ফেসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো:

I know Abbu your are still strong as iron , you are my Iron man . No one
No verdict ( false) can never change your depth of Iman. Allah will surely take revenge on behalf of us ! The count down of this PIG government has finally begun !!! Surely you are the bestest son this soil may ever had ! Surely Allah has his own plan. I not worried your daughter is not worried. Allahu Akber !

জেআই, কেবি