আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় গণসংযোগ করে ফকিরাপুল থেকে নয়াপল্টনের দিকে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে এ হামলা চালানো হয়। এসময় তার গাড়িবহরে ইটপাটকেল ছোড়া হয়। গাড়িবহর ফকিরাপুল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় গেলে এ হামলার ঘটনা ঘটে।
গাড়ি বহরে থাকা বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ কর্মীরা এ হামলা চালিয়েছে।এসময় তারা জয়বাংলা স্লোগান দেয়। হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এসময় গাড়িবহরে থাকা কর্মীরা ধাওয়া করলে হামলাকারী সরে যায়। পরে গাড়ি বহর নয়া পল্টনের দিকে এগিয়ে যায়।
জেএ





