ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, 'দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। এটা সর্বনাশা অশুভ লক্ষণ। এ অবস্থার পরিবর্তণে ইসলামী আদর্শ অনুসরণ ও প্রতিষ্ঠার বিকল্প নেই।'
সোমবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত সদস্য প্রার্থী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের প্রধান কারণ নৈতিকতাকে বিসর্জন। দিনে দিনে এর পরিধি বাড়ছেই। প্রতিদিনই দেশের মানুষকে অনৈতিকতার ভয়ঙ্কর খবর শুনতে হচ্ছে।
রোববার (৮ জুলাই) সিলেটে শেখ শামিউল আলম রাজন হত্যার ঘটানা উল্লেখ করে শিবির সেক্রেটারী বলেন, শামিউলকে চুরির অভিযোগে নৃশংসভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। বালকটি বার বার একটু পানির জন্য আর্তনাদ করলেও তাকে পাষন্ডরা ঘাম খেতে বলেছে। তাদের মধ্যে সামান্যতম নৈতিক ও মানবিক মূল্যবোধ থাকলে এ বর্বরতা চালাতে পারত না।
অথচ খুনিদের গ্রেপ্তার ও বিচারের জন্য সরকার এখন পর্যন্ত তেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এমন নৃশংস ঘটনায় বরাবরই সরকারকে নিরব ভূমিকায় দেখেছে জনগণ। মূলত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই দেশে অনৈতিকতার জোয়ার বইছে।
শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাতের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মশুরুর হোসাইন, কার্যকরী পরিষদ সদস্য আল আমিন।
এআই/





