প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় দোষী প্রমাণিত হলে কেউ পার পাবে না তা তিনি যত শক্তিশালী বা বড়ই হোন না কেন।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এইচ টি ইমাম বলেন, এখন জোরেসোরে তদন্ত শুরু হয়েছে এবং জেলা পুলিশের কাছ থেকে তদন্ত এখন সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, র্যা বও তার নিজস্ব সংস্থার ভেতরে নিয়ম অনুযায়ী তদন্তকাজ চালাচ্ছে। র্যা বও যেহেতু দৃশ্যত সম্পৃক্ততা পেয়েছে, সেইজন্য তিনজনকে তারা চাকরিচ্যুত করেছে।
কিন্তু প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে র্যাববের ওই কর্মকর্তাদের অবসরে পাঠানোর পরেও তাদের জ্জ্ঞিাসাবাদের আওতায় এখনও কেন আনা হয় নি এ প্রশ্নের উত্তরে মিঃ ইমাম বলেন র্যাসবের ওই কর্মকর্তারা যেহেতু এখন আর সশস্ত্র বাহিনীর আওতাভুক্ত নেই, তাই এখন দেশের যেকোনো সাধারণ আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন দেশের যে কোনো সংস্থা সিআইডি বা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং প্রয়োজনবোধে তাদের গ্রেপ্তারও করতে পারবে।
তিনি বলেন, গোটা প্রক্রিয়ায় বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করুক সেটা তারা চান না। সিআইডি রীতিমত প্রফেশনাল, তারাই সব কিছুর আলামত নিয়ে, এদের কার কার সম্পৃক্ততা কীভাবে আছে, কে কোথায় কী কথাবার্তা বলেছেন- টাকাপয়সা লেনদেন সহ যেসব কথাবার্তা এসেছে, সেগুলো সব কিছুই তারা নিশ্চয় দেখবেন। তারা কোনো নির্দেশ পেয়ে করেছেন না নিজে থেকে করেছেন এগুলো সবই বেরিয়ে আসবে।
মিঃ ইমাম স্বীকার করেন প্রত্যেক নাগরিকের মনে সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকে এ ব্যাপারে ভীষণভাবে আলোড়িত হয়েছে। আমাদের দিক থেকে সর্বরকমে চেষ্টা হবে, যাতে জনগণকে আমরা আশ্বস্ত করতে পারি এবং দেখাতে পারি যে অন্যায় করে আমাদের সরকারের আমলে কেউ পার পাবে না- যত শক্তিশালী হোক- যত বড়ই হোক।
তিনি বলেন, আলামত এবং সাক্ষীসাবুদ সংগ্রহ করা হয়ে গেলেই তখন পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তাঁর মনে হয় এই ঘটনায় বিচার অবশ্যই পাওয়া যাবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের কাউন্সিলার নজরুল ইসলাম ও জজকোর্টের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় র্যািবের সংশ্লিষ্টতা তদন্তে আদালতের নির্দেশে গঠিত সাত সদস্যের একটি তদন্ত কমিটি জোরেসোরে কাজ শুরু করেছে এবং খুনের সাথে জড়িত সন্দেহে যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের কাজও চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]