আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় সম্প্রচার নীতিমালা সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার জন্য নয়। এ নীতিমালা শুধু ইলেক্ট্রনিক্স মিডিয়ার জন্য।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘সংবাদপত্রের কণ্ঠরোধের জন্য সম্প্রচার নীতিমালা করা হয়েছে’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম জাতীয় সম্প্রচার নীতিমালা ভালভাবেনা পড়ে না যেনেই বক্তব্য দিয়েছেন।বাংলাদেশে ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ওওয়েব পোর্টাল মিডিয়া রয়েছে।এর মধ্যে শুধু যারা সম্প্রচার করে তাদের জন্যএই নীতিমালা।ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন উন্নত দেশে গণমাধ্যমের জন্য সুনির্দিষ্ট নীতিমালা করে গণমাধ্যমের স্বাধীনতাও দায়িত্বশীলতা নিশ্চিত করেছে। বাংলাদেশেও সেটাই করা হচ্ছে।
তিনিবলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর যদি নৈরাজ্যকর কোন কর্মসূচী দেয় হয়। তাহলে সরকার তা মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, তোবা গার্মেন্টের শ্রমিকদের বেতন ভাতা নিয়ে যা করা হচ্ছে তা কারো কাম্য নয়। গতকাল বিজেএমইএ থেকে তোবা গার্মেন্টের অর্ধেক শ্রমিক দুই মাসের বকেয়া বেতন নিয়েছে। বাকীদের কাগজপত্র ও আইডি কার্ড কেড়ে নিয়েছে গাড়িতে করে আসা শ্রমিক নেতারা। যে কারণে তারা বেতন নিতে আসতে পারেনি।
মূলত গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করার জন্য দেশী ও বিদেশী ষড়যন্ত্র চলছে। এই ব্যাপারে সরকার ও বিজেএমইএকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সংগঠনের উপদেষ্টা ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন,আওয়ামী লীগে উপ –কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।
ঢাকা, এমআর, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





