আমরা গণতন্ত্র বুঝি না উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীবলেন, আমাদের দেশে যে গণতন্ত্র চর্চা হচ্ছে সেটা প্রকৃত গণতন্ত্র না। গণতন্ত্র মানে এই না যে যখন যার যা মন চায় তাই করবে, হরতাল-অবরোধ দিয়ে দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ আয়োজিত জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহসিন আলী বলেন, নিজে সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন। ভেজাল মুক্ত খাবার পরিহার করুন এবং বেশি করে গরম মিষ্টি খাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।
গরম খাবার খাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, গরম খাবার খেলে সহজে কেউ অসুস্থ হবে না। ঠান্ডা অথবা বাসি খাবার খেলে স্বাস্থের জন্য তা ক্ষতিকর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কাজ করতে দেওয়া সকলের কর্তব্য। কারণ আওয়মী লীগ সরকার মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করছে। এ দেশেরে উন্নয়নের জন্য কাজ করছে।
মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের সভাপতি প্রেফেসর ড. মাহ্বুব হোসেন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মিজানুর রহমান শেলী, মো. শওকত চৌধুরী এম পি প্রমুখ।
এমএ/এমকে





