বিচার বিভাগেও বিচারপতিদের কোনো স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রায় দেয়ার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংশ করে দিচ্ছে। উদ্দেশ্য একটাই বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা।
রোববার বিকাল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ ও র্যা বকে আওয়ামী লীগের বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, পুলিশকে তাদের নিয়মিত দায়িত্ব পালন করতে দিন। পুলিশ কোন দলের অনুগত হতে পারে না।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে তারা (আওয়ামী লীগ) ভোটকেন্দ্র দখল করে সিল মেরেছে আর পুলিশ তাদেরকে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে তাই তারা জোর করে সিল মেরে নিজেদের প্রার্থীকে জেতানোর চেষ্টা করেছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের কোন উন্নয়ন হবে না।
তিনি বলেন, সারা পৃথিবী বলছে বাংলাদেশে মানবাধিকার বলে কিছু নেই। প্রতিনিয়ত মানুষ গুম হচ্ছে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দলীয় সন্ত্রাস বন্ধ করুন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর // এসআর[/b] / [b]জেআই[/b]
রাজনীতি
বিচারপতিদেরকে নির্দেশ দেয়া হচ্ছে: খালেদা জিয়া
বিচার বিভাগেও বিচারপতিদের কোনো স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রায় দেয়ার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংশ করে দিচ্ছে। উদ্দেশ্য একটাই বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা।





