আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগাম নির্বাচন ও সংলাপ চাইলে খালেদা জিয়াকে তিনটি শর্ত মেনে আসতে হবে।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, প্রথমেই ৭ মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষণকে স্বাধীনতার ঘোষণা মানতে হবে। তার পর বঙ্গবন্ধুকে জাতির জনক মানতে হবে এবং সর্বশেষ এই সরকারকে বৈধতা দিতে হবে। এই তিন শর্ত পূরণ হলেই কেবল তাদের সাথে সংলাপ হতে পারে।
আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ৭ মার্চ সংবিধানের অংশ। এটা অমান্য করলে সংবিধান লঙ্ঘন হবে। সংবিধানের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা,৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
খালেদার জন্য ৩ শর্ত সুরঞ্জিতের
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগাম নির্বাচন ও সংলাপ চাইলে খালেদা জিয়াকে তিনটি শর্ত মেনে আসতে হবে। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে





