জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের নানান ভাবে অপদস্থ, হেনস্তা ও নির্মম এবং নিষ্ঠুরভাবে হত্যা করার ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন।

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিক্ষোভ মিছিলটি আমতলা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাখালী মোড়ে ফ্লাইওভারের নীচে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু. রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, সালাহ উদ্দীন ও মাওলানা মুহিব্বুল্লাহ, আতিকুর রহমান, রুকন উদ্দিন, মনিরুল হক, ছাত্র নেতা তারিক হাসান, তামীর রাইয়্যান ও তারেকুল ইসলাম প্রমূখ।

সেলিম উদ্দীন বলেন, সরকারের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সরকার আমীরে জামায়াতসহ শীর্ষ নেতাদের একই হত্যা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু সচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হবে দেবে না।

তিনি ষড়যন্ত্র, প্রতিহিংসার ও হত্যার রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় জনতার দাবী রাজপথে আদায় করা হবে বলে তিনি সরকারকে সতর্ক করে দেন।

এআর