বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (বুধবার) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে আলোচনার কথা রয়েছে।
জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান গণমাধ্যমকে জানান, ‘ রাত সাড়ে ৮টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জোটের পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।’
তবে ১৯ দলীয় জোটের একজন নেতা জানান, সাম্যবাদী দলের একাংশ বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মূলত আজকের বৈঠকটি ডাকা হয়েছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
রাতে ১৯ দলীয় জোটের বৈঠক ডেকেছেন খালেদা
বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (বুধবার) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে আলোচনার কথা রয়েছে





