প্রস্তাবিত বাজেট কোন আকাশ কুসুম চিন্তার বিষয় নয়। এ বাজেটে ৫ শতাংশ ঘাটতি বাজেট হলেও এটা অতিক্রম করা সম্ভব হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮ লেন রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়কের উপর ময়লা আবর্জনা পরিস্কার করার কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,  অনেক মন্ত্রণালয় এডিবির বরাদ্ধ সম্পূর্ণভাবে ব্যবহার না করতে পারায় অব্যবহৃত বরাদ্দ ফেরত গেছে,  তবে তার মন্ত্রণালয় এডিবির বরাদ্ধ শতভাগ ব্যবহার করেছে। 

তিনি বলেন, আগামী ঈদের পর সড়ক ও মহাসড়ক থেকে সকল প্রকার বিল বোর্ড, ব্যানার, সাইনবোর্ড এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এসময় মন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এমএ