ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশ আজ আওয়ামী অপশাসনের কবলে পড়ে ক্ষতবিক্ষত। এই সরকার খুন-গুমকে নিয়মিত ঘটনায় পরিণত করেছে। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জনগণের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে। কাজেই এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের কোন বিকল্প নেই। দেশ রক্ষার এই আন্দোলনের জন্য সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

বুধবার সকালে রাজধানীর এক মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ষান্মাসিক সদস্য সমাবেশে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী তারেক আব্দুল্লাহর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন।

শিবির সভাপতি বলেন, পবিত্র রমযান মাসে রাসূলের (সাঃ) এর সাহাবীরা বদরের ময়দানে কাফিরদের ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিপীড়িত মানুষের মুক্তি নিশ্চিত করতে তাঁরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। আমাদেরকেও একইভাবে বদর থেকে শিক্ষা নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

নিপীড়িত মানুষের মুক্তির লক্ষে আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিতে হবে। ছাত্রশিবিরের সকল নেতাকর্মীকে সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আজ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। সরকার সমুদ্র বিজয়ের কথা বলছে, অপরদিকে নতজানু হয়ে অপার সশ্ভাবনার তালপট্রি ভারতের কাছে দিয়ে দিয়েছে। এটা শুধু অদূরদর্শীতা নয়, স্বেচ্ছায় ভারতের কাছে দেশের সম্পদ বিকিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা।

এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ স্বার্বভৌমত্ব হারিয়ে ফেলবে। কাজেই সকল নির্যাতন প্রতিরোধ করে সরকারের পতন ঘটিয়েই নতুন বাংলাদেশ গড়ার দিকে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা অব্যাহত থাকলেও বিশ্বের মোড়ল রাষ্ট্রতো দূরের কথা, মুসলিম দেশগুলোও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারেনি। নির্বাক থেকে প্রকারান্তরে ইসরাইলি নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছে তারা। অনেক মুসলিম দেশেই আওয়ামীলীগের মত ইসলাম বিদ্বেষী সরকার ক্ষমতাসীন বলেই তারা নিশ্চুপ রয়েছে। মুসলিম বিশ্বের ঐক্য আজ সময়ের দাবি।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম), এআর