জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃতদেহ বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে বায়তুল মোকাররমে অসংখ্য লোক কোকোর জানাজায় অংশ নেয়। রাজধানীর পল্টনমোড় থেকে মতিঝিল এলাকা পর্যন্ত পৌঁছে যায় জানাজায় অংশ নেওয়া মানুষের লাইন। বিএনপির নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষি ও সমর্থকসহ সাধারণ মানুষ কোকোর জানাজায় অংশ নেয়।
বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ কোকোর জানাজায় ইমামতি করেন।
কোকোর মরদেহ বহনকারী গাড়ি বনানী কবরস্থানের দিকে রওনা দিয়েছে। গাড়ি ঘিরে বিএনপির হাজারো নেতা-কর্মী মিছিল সহকারে বায়তুল মোকাররম থেকে বনানী কবরস্থানে পৌঁছায়।
গুলশান কার্যালয় থেকে মঙ্গলবার ২টা ৫০ মিনিটের দিকে কোকোর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা হয়। বিকেল পৌনে ৫টায় বায়তুল মোকাররমে পৌঁছায়।
বায়তুল মোকাররম থেকে বিকেল সাড়ে ৫টার দিকে বনানী কবরস্থানের দিকে রওনা হয় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি। সন্ধ্যা সোয়া ৬টায় বনানী কবরস্থানে পৌঁছায় কোকোর মরদেহ।
এসএইচ





