বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নব্বইয়ের ডাকসু এবং সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে আয়োজিত জাতীয় কনভেনশন শরু হয়েছে।
এই কনভেনশনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠান শুরু হয়।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে কনভেনশনে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা উপস্থিত আছিন। এ ছাড়াও বর্তমান ও প্রাক্তন ছাত্রদলের নেতারাসহ কয়েক হাজার ডেলিগেট উপস্থিত রয়েছেন।
বিএনপির ভবিষ্যত সরকার বিরোধী আন্দোলনের গতিপথ ও রোডম্যাপ তৈরিতে বিশেষ পরামর্শ দেবেন ৯০-এর ওই সব ছাত্রনেতা। মূলত তাদের পরামর্শকে সামনে রেখে কর্মসূচি নির্ধারণ করবেন বিএনপি চেয়ারপারসন। সেই ধারাবাহিকতায় তাদের ঐক্যবদ্ধ করতেই এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।
এমএইচ/ইআর





