শুক্রবার (৩ জুন) দিবাগত রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃতকালে মাওলানা ইয়াহিয়ার বয়স হয়েছিল ৭৭ বছর।

এসব তথ্য নিশ্চিত করেছেন মাওলানা ইয়াহিয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২ জুন) দুপুরে হাটহাজারী মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।   

২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ইয়াহিয়া হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এন