শনিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধীদল বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সংবাদ সম্মেলনে কথা বলবেন।
বিকেল ৪টায় দলের চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এদিকে সন্ধ্যায় চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরছেন।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম//জেইউ