স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে সংস্কার করা সংসদ মেডিক্যাল সেন্টার ও এলডি হলের উদ্বোধন করেছেন।

শুক্রবার (২২ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মেডিক্যাল সেন্টারটি সংস্কারের ফলে উন্নত পরিবেশে চিকিৎসকরা আধুনিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। একইসঙ্গে চিকিৎসকরা নির্বিঘ্নে কোভিড স্যাম্পল সংগ্রহ ও কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন।”

এর আগে সংস্কার করা মেডিক্যাল সেন্টার ও এলডি হল পরিদর্শন করেন স্পিকার।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমবি