গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ৬টা থেকে ঢাকা মহানগরে বাম দলগুলোর হরতাল চলছে। সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন হরতালকারীরা।

সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীদের অবস্থান লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে । এতে তারা শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে সরে যায়।

শাহবাগ মোড় থেকে হরতালকারীরা সরে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। হরতালকারীদের লক্ষ্য করে জলকামান থেকে গরম পানিও ছেটানো হয়েছে।

এমএনজে