আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার এক জরুরী বৈঠক ডেকেছে কেন্দ্রীয় ১৪ দল।
ওইদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকালে ১৪ দলের দপ্তর সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সকলকে বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
[b]ঢাকা, এমআর, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]