বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরি আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, সিনিয়র সহসভাপতি রাবেয়া সিরাজ, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ প্রমুখ।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই