জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ সোমবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের চেয়াম্যান ড. কামাল হোসেনের সাথেও একাত্মতা প্রকাশ করেছেন তিনি।
এদিকে সংবাদ সম্মেলন শেষে চা খাওয়ার জন্য ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিকে সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান এবং জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। পাশাপাশি গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম কামাল ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদও বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাংবাদিক সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।
সংবাদ সম্মেলনস্থলে বিএনপি, গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত হওয়ায় ধারণা করা হচ্ছে যে, আজকের সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার কথা বলবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিকে বঙ্গবীরের সাংবাদিক সম্মেলন উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও উৎসুক জনতা ভিড় করছেন। ইতোমধ্যেই কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে কি করছেন বঙ্গবীর? ভবিষ্যতেও বা কি করতে যাচ্ছেন? তবে একটা নিশ্চিত খবর ছিল তিনি গত শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনায় তিনি তার রাজনৈতিক অবস্থান জানাবেন। এবং ড. কামাল হোসেনের হাত ধরে জাতীয় ঐক্যফ্রন্টেই যোগ দিচ্ছেন।
ঐদিন অধীর আগ্রহে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের কর্মী জনগণ অধীর আগ্রহভরে অপেক্ষা করছিলেন। প্রায় পৌনে একঘন্টা বক্তব্যে একপর্যায়ে বঙ্গবীর জানালেন তিনি ঐদিন যোগ দিচ্ছেন না- চান আরও একদিন সময়। আজ সংবাদ সম্মেলনে তিনি ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দেন।





