মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে ফিনলে চা কম্পানির ভাড়াউড়া চা বাগানে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন চা বাগানের প্রায় দশ হাজারের অধিক শ্রমিক এতে যোগদান করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা রামভজন কৈরী, উপদেষ্টা পরাগ বারই, সাংগঠনিক সম্পাদক বিজয় বুনার্জী, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সিলেট ভ্যালির সভাপতি শ্রীবাস মহালী, লস্করপুর ভ্যালির সভাপতি অভিরত বাকচি, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা প্রমুখ।
এ সভা থেকে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়।
ছয় দফা দাবিগুলো মধ্যে রয়েছে অবিলম্বে ইউনিয়নের নির্বাচন দিতে হবে। আগামী ত্রিশ দিনের মধ্যে যদি নির্বাচনের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে বর্তমান কমিটিকে বৈধ ঘোষণা করতে হবে, যাতে তারা শ্রমিকদের স্বার্থ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন চুক্তি বাস্তবায়ন করতে পারে।
চা শ্রমিকদের ভূমি কেড়ে নেওয়া বন্ধ করতে হবে এবং যেসব শ্রমিকদের ভূমি ইতোমধ্যে কেড়ে নেওয়া হয়েছে সেগুলো ফেরত দিতে হবে। বৈষম্যমূলক শ্রম আইন সংশোধন করতে হবে। চা শ্রমিক কল্যাণ ট্রান্সের শিক্ষাবৃত্তি পুনরায় চালু করতে হবে।
এ লক্ষ্যে আগামী ৪ মে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হবে। ছয় দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী ২১ মে থেকে চা শ্রমিকরা কর্মবিরতিতে যাবে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
চা শ্রমিকদের ৬ দফা দাবি
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে ফিনলে চা কম্পানির ভাড়াউড়া চা বাগানে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন চা বাগানের প্রায় দশ হাজারের অধিক শ্রমিক এতে যোগদান করেন।





