অনির্দিষ্টকালের হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর পল্লবী ও সেগুনবাগিচায় মিছিল করে দলটি।
সকাল সাড়ে ৭ টায় মিরপুর-১১ তে মিছিল করেছে জামায়াত পল্লবী থানা। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং অবরোধের সমর্থনে স্লোগান দেয় তারা।
এছাড়া সকাল সাড়ে ১০ টায় সেগুন বাগিচায় মিছিল করে পল্টন থানা জামায়াত। এ্যাডভোকেট হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এদিকে সবুজবাগে মিছিল করেছে শিবির মহানগরী পূর্ব।এছাড়া শাহজাহানপুর থানা আমীর শামসুর রহমানের নেতৃত্বে শাহজাহানপুরে মিছিল করেছে জামায়াত।
ইআর





