বিএনপিকে উদ্দেশ্য করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী দু’একটি গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না।

যদি যাওয়া যেত, তাহলে এদেশে বহু পাগল আছে ক্ষমতায় যাওয়ার বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ জানুয়ারি ইচ্ছা করলে খালেদা জিয়া তার কার‌্যালয় থেকে বের হতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছা করে বের হয়নি।

বিকাল ৪টার সময় তিনি যেভাবে সেজে-গুজে বের হয়েছেন তাতে মনে হয় তিনি কোন বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন। আন্দোলন করতে নয়। এটা তামাশা ছাড়া কিছুই না।

মায়া বলেন, খালেদা জিয়া নিজেকে ও তার ছেলে তারেক রহমানকে বাঁচাতে অবরোধের নামে জনগণের সাথে তামাশা করছে।অবরোধ হলো সর্বশেষ ট্রাম কার্ড। তাদের অবরোধে জনগণের বিন্দু মাত্র সমর্থন নেই।

আপনারা (সাংবাদিক) তার অবরোধ ভেঙ্গে এখানে এসেছেন। দেশের কোথাও অবরোধ হচ্ছে না।
তিনি বলেন, গ্রেফতারের ভয়ে বিএনপির একজন নেতা (রুহুল কবির রিজভী) অসুস্থের নাম করে হাসপাতালে ভর্তি ছিলেন।

টয়লেটে যাওয়ার কথা বলে তিনি সেখান থেকে পালিয়েছেন। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনীতি করতে হলে বড় কলিজা লাগে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আগামী ৯ তারিখ মুসলিম উম্মাহর দ্বিতীয় ধর্মীয় উৎসব বিশ্ব ইজতেমা। সেই পবিত্র স্থানে যাতে কেউ উপস্থিত না হতে পারে সেজন্যই খালেদা জিয়া অবরোধ ডেকেছেন। কোন ধর্মপ্রান মানুষ এটা করতে পারে না।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

এমআর/এসএইচ