বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ।

ডিএমপি রমনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ।

এবিষয়ে তিনি বলেন, শেখ রবিউল আলমকে কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। কলাবাগান থানা পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

এবিএস